1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মাথায় ডিম ভেঙে বন্ধুর জন্মদিন পালন, আটক ছয় সহপাঠী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে জন্মদিন পালন করেছে তার সহপাঠীরা। এ সময় ওই ছাত্রের শরীরে ডিম, আটা-ময়দা ও নানা ধরনের প্রসাধনী মেখে দেয় বন্ধুরা।

আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস সরকারি অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে। তারা সবাই জর্জ একাডেমির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটরিয়ামের সামনের একটি পরিত্যক্ত পুরনো ভবনের খুঁটির সঙ্গে বেঁধে ওই শিক্ষার্থীর মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এ সময় তারা ওই কিশোরের শরীরে আটা-ময়দাসহ বিভিন্ন প্রসাধনী মাখিয়ে উল্লাস করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তার ছয় বন্ধুকে থানায় নিয়ে যায়।

থানার উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনো অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

শনিবার বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘এরা টিকটক পার্টি। সমাজে এসব ঘটনা আর বাড়তে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে ওই কিশোররা অঙ্গীকার করে ছাড়া পেয়েছে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি