1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে নারী চিকিৎসককে হত্যা করে পালালেন প্রেমিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) রাতে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে ওই আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। এর পর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত ওই বয়ফ্রেন্ড জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে জানা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রেজাউলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন জান্নাতুল ও রেজাউল। এর পর রাতে খবর পেয়ে হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে জান্নাতুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের কাছ থেকে শুনেছি, রেজাউল তাদের পূর্ব পরিচিত এবং জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি