1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

জামালপুরের বকশীগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা রানা মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পুুলিশ অভিযান চালিয়ে জামালপুরের রানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রানা মৃধা বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের সাক্কু মিয়া ওরফে শফি মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রানা মৃধার সাথে তার স্ত্রী মুক্তা বেগমের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী মুক্তা বেগমকে মারধর করেন রানা। এতে মুক্তা বেগম রাগ করে বাপের বাড়ি চলে যান। এরপর রানা ও তার মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বাড়িতে ছিলেন। ওইদিন দিবাগত রাতে মেয়ে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১২ টার দিকে রানা তার কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরদিন সকালে কিশোরী ঘটনাটি তার মা মুক্তা বেগমকে জানায়। ঘটনা জানাজানির পর ঘা ঢাকা দেয় রানা। এ ঘটনায় কিশোরীর মা মুক্তা বেগম শুক্রবার রাতে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর লম্পট রানাকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এদিন রাতেই জামালপুর থেকে রানাকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শনিবার দুপুরে আসামি রানা মৃধাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি