1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কেন্দুয়া জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

জমির বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কৃষক খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম সেলিম মিয়া (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক খণ্ড জমি নিয়ে ডুমদি গ্রামের সেলিম মিয়ার সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

দুপুরে সেলিম বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে সোহেলের লোকজন এতে বাধা দেন। একপর্যায়ে সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি