1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ফুলবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া মাঝিবাড়ি গ্রামে আমান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে কোনো একসময় কে বা কারা একটি বাগানে ওই যুবকের গলা কেটে পাশেই ধানের পতিত জমিতে মরদেহ ফেলে রেখে যায়।

আজ সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে।

হত্যার রহস্য উদঘাটনে ফুলবাড়িয়া থানার পুলিশসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, টেকিপাড়া গ্রামের শাহাব আলীর ছেলে আমান আলী। তিনি চুরি, জুয়া ও মাদক সেবনে জড়িত ছিলেন। তার নামে ফুলবাড়িয়া থানায় চুরি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পলাতক থাকা অবস্থায় টাঙ্গাইলে একটি মুরগির খামারে কাজ করতেন। দাদন ব্যবসায়ীদের সঙ্গে তার লেনদেন ছিল, যা নিয়ে মাঝেমধ্যে তাকে ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হতো।

শাহাব আলী বলেন, ‘আমান বাড়িতে থাকত না, ঋণগ্রস্থ ছিল। কী কারণে তাকে খুন করা হয়েছে বলতে পারছি না। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি। ‘

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক দল কাজ করছে। খুন হওয়া যুবক চুরি, জুয়া ও নেশায় জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় চুরি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি