1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ময়মনসিংহে বিশ্বজিৎ কুণ্ডু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মহানগরীর পুরোহিতপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সুমন ওরফে পেটকাটা সুমন, ব্রাহ্মপল্লী এলাকার আব্দুল জব্বারের ছেলে কামরুল হাসান ও শেওড়া ডিবি রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে শাওন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মামলার এক নম্বর আসামি সুমন ওরফে পেটকাটা সুমন পলাতক থাকলেও কামরুল হাসান ও সারোয়ার হোসেন ওরফে শাওন উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা জায়, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুণ্ডু মারা যায়। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে তিনজনের নামে মামলার চূড়ান্ত চার্জশিট দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এই রায় ঘোষণা করেন।

বিশ্বজিৎ কুণ্ডু নগরীর বিদ্যাময়ী স্কুলের পাশে বসবাস করতেন। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি