1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নান্দাইলে গহনা নিয়ে লাপাত্তা স্বামী, খুঁজছেন নববধূ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের কামালপুর গ্রামে লাখ টাকার দাবি তুলে ৬০ হাজার টাকা নগদ নিয়ে দ্বিতীয় বিয়ে করেন আদর মিয়া (২৫)। বিয়েতে শর্ত থাকে বাকি টাকা দিতে হবে মাস খানেকের মধ্যে। এ অবস্থায় দুই মাসেও বাকি টাকা না পেয়ে কৌশলে নববধূর স্বর্ণের গহনা নিয়ে লাপাত্তা হয়ে যান আদর। ওই নববধূ এখন মরিয়া হয়ে স্বামীর খোঁজ করছেন।

স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানান, ওই নববধুর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলা একটি গ্রামে। গত দুই মাস আগে তাঁর বিয়ে হয় নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান ওরফে আদর মিয়ার সাথে। চার লাখ টাকার দেনমোহরে বিয়েটি রেজিস্ট্রি হয়।

নববধূ জানায়, বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী আদর বায়না ধরেন যৌতুকের বাকি টাকা এনে দেওয়ার জন্য। এ অবস্থায় তিনি আর কিছু দিন অপেক্ষা করার কথা বললে স্বামী খারাপ ব্যবহার করতে থাকেন। একপর্যায়ে গত শুক্রবার সকালে তাকে বলেন কানের দুল, গলার চেইন ও নাকের ফুল শরীর থেকে খুলে দিতে। এগুলো আবার নতুনভাবে তৈরি করবে। এই ফাঁদে পড়ে সরল বিশ্বাসে তিনি গহনা খুলে দেন। পরে বিকেলের দিকে তাকে বাবার বাড়িতে রেখে লাপাত্তা হয়ে যান। খোঁজাখুঁজি ছাড়াও তার মোবাইল নম্বরে একাধিক ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

আদরের ভাই সোহাগ জানান, তার পরিবারও খোঁজ করে কোথাও সন্ধান পাচ্ছে না। যৌতুকের টাকা সর্ম্পকে সোহাগ জানান, ৬০ হাজার টাকা নগদ নেওয়ার পরে বাকি ৪০ হাজার টাকা মেয়ের পরিবার নির্ধারিত সময়ে দিতে পারছিলেন না এটা সত্য। কিন্তু এতে তো গহনা নেওয়ার কোনো কারণ নাই।

আদর এর আগেও একটি বিয়ে করেছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে। আদরের নম্বর যোগাড় করে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি