1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

খেলনা পিস্তল নিয়ে প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেট কার ছিনতাইয়ের সময় খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ রিফাত খান রাব্বি (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি দেলদুয়ার উপজেলার টুকনিখোলা গ্রামের ইলিয়াস রহমান খানের ছেলে। তিনি উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল হাজী মোহাম্মদ দানেজ আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পুলিশ জানান, রবিবার (২৪ জুলাই) দেলদুয়ারের পাথরাইল থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা যাওয়ার কথা বলে টাঙ্গাইল থেকে প্রাইভেট কারটি ভাড়া করেন রাব্বি। বিকেল ৪টার দিকে প্রাইভেট কার পাকুল্যা এলাকায় পৌঁছলে রাব্বি চালককে জানান, পরিবারের লোকজন চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে উঠবে। তখন চালকের সন্দেহ হলে তিনি যাবেন না বলে জানান।

রাব্বি তাকে কৌশলে ঢাকার দিকে নিয়ে আসতে থাকেন। আছিমতলা নামক স্থানে আসার পর চালক গাড়ি থামান। এ সময় রাব্বি তার পকেট থেকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র বের করে গুলি করার ভয় দেখান। তখন চালক হালিম গাড়ি থেকে নেমে আশপাশের লোকজনের সাহায্য চান। স্থানীয়রা এগিয়ে এলে রাব্বি খেলনা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র একটি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে পালানোর চেষ্টা করেন।

পরে স্থানীয়রা তাকে আটক করে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুজ্জামান খেলনা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেন।

এসআই নাসিরুজ্জামান বলেন, রিফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি