1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শিক্ষিকাকে মারধরের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক শিক্ষিকাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষিকার নাম প্রীতিলতা কুবি। তিনি বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কান্দাপাড়া গ্রামের ক্রাউলি রেমার স্ত্রী।

অভিযুক্ত যুবক হলেন চিকনটুপ গ্রামের মো. আব্দুলের ছেলে মো. সাব্বির (১৯)। আহত শিক্ষিকা প্রীতিলতা কুবি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষিকা প্রীতিলতার সঙ্গে কথা হলে তিনি জানান, শনিবার সকালে বখাটে সাব্বির হঠাৎ করে তার ঘরে প্রবেশ করে টাকা-পয়সাসহ ঘরে থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে তিনি বাধা দিলে সাব্বির ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে গিয়ে ঘরে থাকা একটি ওয়ারড্রপের ওপর পড়ে অজ্ঞান হয়ে যান। পরে সাব্বির ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার কিছু সময় পর তার স্বামী ক্রাউলি রেমা বাড়ি ফিরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও তিনি জানান।

এ ঘটনার পর অভিযুক্ত সাব্বির পলাতক রয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি