1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বিশ্বে যুদ্ধাবস্থা বিরাজ করা এবং জ্বালানি তেলের মূল্য অসম্ভব বেড়ে গেছে। এখন বেশি দামে তেল কিনে বিদ্যুৎ উৎপাদন করলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন যখন বিশ্ব বলছে সামনে একটি খারাপ দিন আসতে পারে। তখন মানবতার নেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা একটু বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন। সেই কারণেই সুনির্দিষ্ট সময়ের জন্য সারা দেশে পালাক্রমে লোডশেডিং হচ্ছে।

বিএনপির আমলে মাঝে মাঝে হঠাৎ বিদ্যুৎ আসতো উল্লেখ করে ড. দীপু মনি বলেন, এখন গ্রামেগঞ্জে ঘরে ঘরে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হচ্ছি। বিদ্যুৎ নিয়ে যারা গুজব ছড়ায় তাদের কথা শুনবেন না।

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এরপর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা সুলতানা পপি, সদস্য রেমন্ড আরেং, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুছ ছাত্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি