1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ত্রিশালে আ.লীগের সম্মেলন স্থলে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ি আবুল কালামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমী মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে নজরুল একাডেমীর ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিপক্ষরা আবীরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আবীরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি