1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চিটাগাং সার কারখানার উৎপাদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়। এর আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হয়েছিল। এবার গ্যাস সংকটে কারণে উৎপাদন বন্ধ করা হলো।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকবে।’

সিইউএফএল সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বললেও মূলত বাল্ক গুদামে সার রাখার জায়গা না থাকায় গত সপ্তাহে সাত দিন কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। গত ৯ জুলাই বিকেল ৩টা থেকে ১৭ জুলাই পর্যন্ত যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি