1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবজাতকের বাড়িতে কি পাঠালেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মৃত মায়ের গর্ভ থেকে অলৌকিকভাবে জন্ম নেয়া সেই নবজাতকের বাড়িতে সহায়তা পাঠিয়েছে তার ভরণপোষণের দায়িত্ব নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যবসায়ী।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ত্রিশালের রায়মণি এলাকার বাড়িতে পরিবারের সবার জন্য খাদ্য সামগ্রী, পোশাক এবং শিশুর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা দেয়া হয়। নবজাতকের দাদা-দাদি ও ভাই-বোন এসব সামগ্রী গ্রহণ করেন।

জানা গেছে, নবজাতকের পরিবারের জন্য ৫০ কেজি চাল, আটা ১০ কেজি, ডাল ৪ কেজি, তেল ৬ কেজি, মুড়ি ৫ কেজি, চিড়া ২ কেজি, পেয়াজ ৫ কেজি, আলু ৫ কেজি, রসুন ১ কেজি, সাবান ৬ টি, ডিটারজেন্ট পাউডার ২ কেজি, লবণ ৩ কেজি, কয়েল, টুথপেস্ট, ব্রাশসহ বিভিন্ন শুকনা খাবার দেয়া হয়।

এছাড়াও নবজাতকের ৫ সেট পোশাক, নবজাতকের বোন ও ভাইয়ের জন্য ৬ সেট পোশাক, দাদার জন্য শার্ট ও পাঞ্জাবি এবং দাদির জন্য শাড়ি দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ব্যক্তির প্রতিনিধি জানান নিয়মিত ভরণপোষণের জন্য যা যা প্রয়োজন পাঠাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি