1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকায় প্রেমিকের মেস থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক পলাতক রয়েছেন।

রোববার (১৭ জুলাই) দুপুরে ওই মোড়ের মৈত্রি নার্সিং হোমের পঞ্চমতলায় ছেলেদের মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি শেরপুরের নকলার চরমদুয়া গ্রামের মৃত নাদিরুজ্জামানের মেয়ে স্মৃতি আক্তার (২০)। তিনি সন্ধানী ক্লিনিকে চাকরি করতেন।

অভিযুক্ত প্রেমিক শেরপুরের নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের হজরত আলীর ছেলে সুমনের (২৫)।

স্থানীয়রা জানান, আজ রোববার দুপুরে ওই মেসের একটি কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেওয়া হয়। এ সময় মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তারা আরও জানান, সুমনের সঙ্গে স্মৃতি দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১৬ জুলাই) দুপুরে মেস থেকে সুমন বের হয়ে আর সেখানে যায়নি। আর বিকেলে কর্মস্থলে গিয়ে আর ফেরেনি স্মৃতি। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের টানাপোড়নের কারণে এমনটি ঘটতে পারে। প্রেমিক পলাতক রয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি