1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বিপদমুক্ত সেই নবজাতক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যাওয়া অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ ফেটে প্রসব হওয়া সেই নবজাতক সুস্থ আছে। নবজাতকটি বর্তমানে নগরীর লাবীব হাসপাতালে চিকিৎসা রয়েছে। সে আশংকামুক্ত বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমবির সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. কামরুজ্জামান। তিনি বলেন, শিশুটির সামগ্রিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। সে ভালো আছে এবং আশংকামুক্ত রয়েছে। যেহেতু তার মা নেই সেহেতু তাকে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে। তিনি আরও বলেন, বাচ্চাটির ডান হাতে দুইটি হাড় ভাঙা রয়েছে সেটির জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে। আশা করছি তার কোনো ধরণের সমস্যা হবে না।

এদিকে রাতে নবজাতকটিকে দেখতে লাবীব হাসপাতালে যান ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় তিনি শিশুটির পাশে থাকবেন জানিয়ে গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। তার আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি।

এর আগে, শিশুটির চিকিৎসা খরচ ও ভরণপোষণসহ সকল দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিশালের এক ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি