1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

ফুলবাড়িয়ায় বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে মারামারি, বরের বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মারামারির ঘটনায় বরের বাবা মো. রুহুল আমিন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সঙ্গে। বাড়িতে বরযাত্রী এসে খাওয়া-দাওয়া শেষে বিয়ের পর কে বা কারা বরের জুতা লুকিয়ে ফেলে, এ ঘটনাকে কেন্দ্র করে বরের বাবা রুহুল আমিনের সঙ্গে মেয়ে পক্ষের লোকজনের কথা কাটাকাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে বরের বাবা অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি