1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

শেরপুরে পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনাইম ইসলাম ওরফে মিশুক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকার নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

মুনাইম একই ইউনিয়নের গনইমমিনাকান্দা গ্রামের মজনু মিয়ার ছেলে। সে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে মুনাইম তার অন্য বন্ধুদের সঙ্গে নিজাম উদ্দিন আহাম্মদ কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুকুরে পড়ে যায়। এ সময় ফুটবলটি তুলে আনতে মুনাইম পুকুরে লাফ দেয়। কিন্তু অনেকক্ষণ পরও সে পুকুর থেকে ওঠে না আসায় স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে না পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় বেলা ১১টার দিকে মুনাইমের লাশ উদ্ধার করে।

পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি