1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

তারাকান্দায় কিশোর ও বৃদ্ধার মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে কিশোর ও ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে পৃথক জায়গা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক সামাদ মিয়া (১৫) ও একই উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাস (৬০)।

এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। মঙ্গলবার সকালে কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে সামাদের পা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, এদিকে, উপজেলার বটতলা নামক জায়গায় রাস্তার পাশের ডোবা থেকে বৃদ্ধা ফুলজানি রবিদাসের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি