1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

গফরগাঁওয়ে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার পুলিশ নেজামুল ইসলাম বাপ্পি (২৩) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্রের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দত্তেরবাজার এলাকার লোকজন ব্রহ্মপুত্র নদের পানিতে একটি লাশ ভেসে যেতে দেখে পাগলা থানার পুলিশকে অবহিত করে। পুলিশ দীর্ঘ সময় অনুসন্ধান করে প্রায় দুই কিলোমিটার দূরে টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে। লাশটি প্রায় পচে গেছে। শরীরের বিভিন্ন স্থানে সাদা হয়ে মাংস খসে গেছে।

স্বজনরা জানান, নেজামুল ইসলাম বাপ্পি ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুই দিন আগে পাশের কালির বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার ও সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি