1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

কিশোরগঞ্জে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম তদন্তে কমিটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

ভোক্তাদের কাছ থেকে কার্ড জমা নিয়ে টোকেনের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে এক সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টোকেন দিয়ে পণ্য বিক্রির অভিযোগটি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারুর বিরুদ্ধে। টোকেনগুলো নীলগঞ্জ পুরাতন বাজার জামে মসজিদের নামের সীলযুক্ত এবং এতে চেয়ারম্যানের স্বাক্ষর রয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাইজখাপন ইউনিয়ন পরিষদে এই টোকেনের মাধ্যমেই বিতরণ করা হয় টিসিবির পণ্য। একাধিক ভোক্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বাররা এ অভিযোগ করেন। ভোক্তাদের কাছ থেকে আগেই কার্ড নিয়ে পরে নিজের পছন্দের লোকদেরকে টোকেন দিয়ে পণ্য বিক্রির অভিযোগ তাদের।

ঘটনাটি অবগত হয়ে জেলা প্রশাসক এ বিষয়ে আজ শনিবার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ডিডিএলজি জানান, খুব দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি