1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

জেলা ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে আবদুল আওয়াল নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুন রাতে শহরের নবীনগর এলাকায় আহত ব্যবসায়ীর দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল আওয়ালের বড় ভাই কামাল মিয়া বাদী হয়ে গত ২৭ জুন রাতে সদর থানায় মামলা করেন।

ওই মামলায় রেজাউল করিম, ছাত্রলীগের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিবসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়। বর্তমানে আহত ব্যবসায়ী আবদুল আওয়াল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসার পরই গতকাল শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি শোয়েব হাসান আজ দুপুরে বলেন, বিদায়ী সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠায় ও মামলার ঘটনায় কেন্দ্র থেকে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে তিনি মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি