1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে বল্লমের আঘাতে প্রাণ গেল নারীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

ময়মনসিংহ নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বল্লমের আঘাতে হোসনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে।

নিহত হোসনা আক্তার নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় প্রয়াত জহির উদ্দিন সরকার, আফসার উদ্দিন সরকার ও মৈদর আলী সরকারের সন্তানদের মধ্যে ১৫ শতক জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। ওই জমিতে থাকা পুকুর ও একটি দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে আদালত ১৪৪ ধারাও জারি করে মাস খানেক আগে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো পক্ষ সেখানে কাজ করতে পারছিল না। কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় তুচ্ছ বিষয় নিয়ে এসব পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার সকালে এ বিষয় নিয়ে আবারও ঝগড়া শুরু হলে আফসারের ছেলে শহীদুল বল্লম নিয়ে জহির উদ্দিনের মেয়ে হোসনা আক্তারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আহত হন অন্তত আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হোসনাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

খবর পেয়ে অভিযান চালিয়ে শহীদুল ইসলামসহ ৯ জনকে তাদের হেফাজতে নেয় পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিক তদন্তে নিহতের বুকে বল্লম দিয়ে শহীদুল আঘাত দিয়েছেন এমন তথ্য পাওয়া গেছে। হত্যকাণ্ডে জড়িত নয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি