1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নওপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ছোট ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, নওপাড়া গ্রামের রোমান ফকিরের ছেলে জার্মান ফকির (২৪) ও সিয়াম ফকির (১৯)। তারা দুই ভাই রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। এদের মধ্যে জার্মান মাদকাসক্ত হয়ে পড়ে গত কিছুদিন ধরে। মঙ্গলবার রাত ১০টার দিকে নওপাড়া বাজার থেকে বাড়ি ফিরে মাদকের টাকার জন্য চেঁচামেচি শুরু করে জার্মান ফকির। মা চম্পা আক্তার ১৫০ টাকা তার হতে তুলে দেয়। কিন্তু তার বায়না ছিলো ৫০০ টাকার। সেই দাবি পূরণ না হওয়ায় ঘরে বাধা ছাগল নিয়ে ছুটতে শুরু করে জার্মান। এ সময় বাধা দেয় ছোট ভাই সিয়াম ফকির। ছাগল নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সিয়াম দা দিয়ে কোপ বসায় বড় ভাই জার্মানের বুকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে সিয়াম ফকির।

এদিকে মা চম্পা আক্তার ছেলে হারিয়ে পাগল প্রায়। গত রাতের ঘটনার বর্ণনা দিতে বারবার আতকে উঠছিলেন। এমন ঘটনা ঘটবে বুঝতেও পারেননি, জানান চম্পা।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, মাদকের টাকার জন্য রাতের বেলায় ছাগল নিয়ে যেতে চাইলে ছোট ভাই বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকে দা দিয়ে কোপ দিলে মৃত্যুর ঘটনা ঘটে বলে শুনেছি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি