1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

খালিয়াজুরিতে ইউপির পাশের দোকান থেকে ত্রাণ জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটারের দোকান থেকে বন্যার্তদের ত্রাণের খাবার প্যাকেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নুরপুর বোয়ালি বাজার থেকে পুলিশ ৫টি বড় বস্তা জব্দ করে। বস্তাগুলোতে ৫ কেজি চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাবারের ১৬টি ছোট বস্তা রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব মুসা (৪০) ও উদ্যোক্তা নাসিমকে (৩০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিষদের চেয়ারম্যান আবু হানিফ বন্যার্তদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সোমবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে রাখেন। কিন্তু সেখান থেকে ১৬ জনের খাবার কে বা কারা একটি কম্পিউটারের দোকানে লুকিয়ে রাখে। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। পরে খালিয়াজুরি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মোহান্ত ঘটনাস্থল থেকে তা জব্দ করেন।

এসআই বিপ্লব মোহান্ত মোবাইল ফোনে বলেন, পাঁচটি সারের বস্তায় ১৬ জনের খাবার জব্দ করা হয়েছে। দোকানটির মালিক নাছিম পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। নাছিম চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি পরিষদের অস্থায়ীভাবে উদ্যোক্তার কাজ করেন বলেও জানা গেছে।

তিনি বলেন, চেয়ারম্যানকেও পরিষদে ডেকে আনা হয়েছে। চেয়ারম্যানের দাবি তিনি সন্ধ্যায় অনেকগুলো খাবার প্যাকেট পরিষদে রেখে তালাবন্ধ করে যান। কীভাবে ওই দোকানে প্যাকেটগুলো পাচার হয়েছে তা তার জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করছি।

মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হাকিম বলেন, আমি গত রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মো. মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মো. নাসিম মিয়ার তত্ত্বাবধানে রেখে যাই। মঙ্গলবার (২১জুন) সকালে এসে গণনা করলে ত্রাণ সামগ্রী কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউএনওকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে তথ্য উদ্যোক্তা নাসিমের স্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন, ইউপি সচিব মুসা ও উদ্যোক্তা নাসিমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয়ছয় করবে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি