1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে সুফিয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৮ জুন শনিবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী সুফিয়া খাতুন ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, সুফিয়া খাতুনের স্বামী মানসিক ভারসাম্যহীন।

দীর্ঘদিন থেকে পারিবারিক অশান্তির কারণে শনিবার রাত ৮টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন সুফিয়া। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজ রবিবার পুলিশ সুফিয়া খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি