1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ত্রাণ বিতরণে গিয়ে হঠাৎই অসুস্থ আবির, মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেই মারা গেলেন আবির আহমেদ খান রুজেল (৩৫) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা। রুজেল জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মানিক খানের ছেলে। রবিবার (১৯ জুন) দুপুরের দিকে উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণকালে তিনি মারা যান।

এর আগে শুক্রবার জেলার দুর্গাপুরে আক্কাছ আলী (২৭) নামের এক স্বেচ্ছাসেবীর মৃত্যু ঘটে।

রুজেলের বড় ভাই আওয়ামী লীগ নেতা পাবেল খান ও স্থানীয়রা জানান, রুজেল কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার সকালে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর সহধর্মিণী অধ্যাপক অপু উকিল উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে যান। এ সময় রুজেলও ত্রাণ বিতরণকার্যে অংশ নেন। দুপুরের দিকে নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণের একপর্যায়ে রুজেল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎষক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। হার্ট অ্যাটাকে রুজেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবির আহমেদ খান মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি