1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ফুলবাড়িয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বিদ্যুতের ছেঁড়া তার সংস্কার করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন গাংবড়াইল গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে আব্দুল কাদের (৭৪) ও একই এলাকার ফজলুল হকের ছেলে বিদ্যুৎ মিস্ত্রি আব্দুল খলিল (৪০)।

দুপুরে বৃষ্টির সময় আব্দুল কাদেরের বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন ছিঁড়ে পাশের একটি খালের পানিতে পড়ে যায়।

স্থানীয় ফজলুল হকের পুত্র বিদ্যুৎ মিস্ত্রি খলিলকে খবর দিলে তিনি বিদ্যুতের লাইন মেরামত করতে আসেন। এ সময় খালের পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে তাদের দুজনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেন। তিনি বলেন, বিদ্যুতের তারে সংযোগ ছিল, এটা বুঝতে পারেননি তারা। পানিতে লাইন মেরামত করতে গেলে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুপুরে বৃষ্টির সময় ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তার ছিঁড়ে পড়লে মেরামত করতে গিয়ে গাংবড়াইল গ্রামে দুজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি