1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গার্ডেন লাইটে সজ্জিত জয়নুল উদ্যান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

গার্ডেন লাইটের আলোয় আলোকসজ্জিত হয়েছে ময়মনসিংহের বিনোদনের প্রধান কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান। হিমু আড্ডা থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত স্থাপন করা হয়েছে ২৭০ টি গার্ডেন লাইট।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ গার্ডেন লাইটের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এসময় সিটি মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক। সন্ধার পর যারা পার্কে আসে তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও নগরের আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি