1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামী হাবিবুর রহমান বুসাকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই দণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি ফখরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী। এ ঘটনার একদিন পর ত্রিশাল থানায় হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া।

ওই মামলায় র্দীঘ তদন্ত, স্বাক্ষ-প্রমাণ ও শুনানি শেষে ১০ বছর পর আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি