1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

১২ বছর পর দেওয়ানগঞ্জে বিজয়ী নৌকা প্রার্থী!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটিমাত্র ইউপিতে ১২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো। চিকাজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল ইসলাম আক্কাছ নৌকা প্রতীক নিয়ে ৮৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান সাজু পেয়েছেন ২১১৭ ভোট। চেয়ারম্যান পদে দুজন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ হলরুম থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা। তিনি আশরাফুল ইসলাম আক্কাছকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় রিটার্নিং অফিসার বেলাল হোসেনসহ বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই নির্বাচনে ৯টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্র ১০টি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন সাধারণ এবং সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটারের সংখ্যা ১৪৫৩২ জন।

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১২ বছর নির্বাচন বন্ধ ছিল। ১২ বছর পর ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা খুবই আনন্দিত। এতে ভোটকেন্দ্রে উৎসবের আমেজ দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি