1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ফুটপাত দখল মুক্ত করতে মসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ময়মনসিংহের নতুনবাজার এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণে আজ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি মূল রাস্তার এবং গলির ভেতরের রাস্তা দখল করে থাকা ফলের দোকান, লোহা ও স্টিলের দোকান ও অন্যান্য দোকান এর মালামালসহ সরঞ্জামাদি জব্দ করেন। পরবর্তীতে আদালতের সম্মুখে এ সকল জব্দকৃত মালামাল ও সরঞ্জামদি নষ্ট করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, রাস্তা ও ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মেয়রের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যানজট নিরসন এবং নাগরিকজীবন স্বাচ্ছন্দময় করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ৭ জুন ও ৮ জুন নতুনবাজরে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদসহ দোকানীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ মাসুদ রানা। পরবর্তীতে একই স্থানে আবার অবৈধ দখল সৃষ্টি হলে আজ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি