1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কিশোরগঞ্জে চাপাতিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, একটি ছিনতাইকারী চক্র গভীর রাতে ইজিবাইক ছিনতাই, যাত্রাপথে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের দলটি গাইটাল বাস্টস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন সরকার বাড়ির শাহীন মিয়ার ছেলে ফাহিম (১৬), কলাপাড়া (মধ্যপাড়া) এলাকার মৃত রহমত দুলালের ছেলে হযরত আলী (১৭) ও একই এলাকার আলমগীরের ছেলে জুবায়ের (১৭)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি