1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ময়মনসিংহে স্বর্ণের দোকানে চুরি, ৮ দিনেও ধরা পড়েনি চোরের দল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

গত ৬ জুন দিন-দুপুরে ময়মনসিংহ নগরীর বর্ষা জুয়েলার্স থেকে কৌশলে ৮ ভরির বেশি স্বর্ণ চুরি করেছিল একটি সংঘববদ্ধ চোরের দল। গত ৮ দিনেও সেই চুরির রহস্যের কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তারা চোরের দলটিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন।

নগরীর ট্রাংকপট্টি এলাকার বর্ষা জুয়েলার্সের মালিক রনজিৎ দেবনাথ বলেন, গত ৬ জুন দুপুরবেলা তিনি ও আরেকজন দোকানে ছিলেন। অন্যজন কাজে বাইরে গেলে তিনি দোকান একাই সামলাতে থাকেন। এসময় দোকানে দুই ধাপে একজন নারীসহ বেশ কয়েকজন ক্রেতা চলে আসেন। তারা ডিসপ্লে থেকে গ্লাস সরিয়ে ডালা বের করে দেখতে থাকেন। ডালাগুলোতে গহনা সাজানো ছিল। এগুলো দেখে তারা চলে যান। কিছুক্ষণ পরই রনজিৎ দেবনাথ বুঝতে পারেন, তার দোকানের মাল চুরি হয়েছে। এরপর তিনি পুলিশ এবং আশেপাশের লোকজনকে ঘটনাটি জানান।

রনজিৎ দেবনাথ বলেন, দোকানের সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি রেকর্ড আছে। তিনি জানান, ৮ ভরির ওপরে সোনা ছিল ওই ডালাগুলোতে।

ভিডিও ফুটেজে দেখা যায়, রনজিৎ দেবনাথ বিভিন্ন ডালা থেকে গহনা দেখাচ্ছেন ক্রেতা সেজে আসা চোরের দলকে। সেখানে ৩ জন পুরুষ এবং একজন নারী ছিলেন। দলের দুজনকে গহনা দেখাতে থাকেন মালিক। এদের একজন নিজেই দুটো ডালা বের করে রেখে দেন ডিসপ্লে টেবিলের ওপর। তিনি এগুলো রেখে ওপাশে চলে যান। তারা তিনজন রনজিৎ দেবনাথের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখেন। সঙ্গে থাকা সেই নারী সুযোগ বুঝে মালিকের অগোচরে ডালা দুটি তার পরনের কাপড়ের নিচে লুকিয়ে ফেলেন এবং নির্বিঘ্নে দোকান থেকে বেরিয়ে যান। একে একে তারা সবাই সটকে পড়েন। রাস্তার সিসি ক্যামেরাতেও তাদের চলে যেতে দেখা গেছে।

এ ব্যাপারে এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জ্বল সাহা বলেন, তারা ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দেখছেন। এছাড়া বিভিন্ন স্থানে তারা লোকও নিযুক্ত করেছেন চোরের দলটিকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি