1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেয়া যাবেনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরকে ‘নিবন্ধন সপ্তাহ’ পালনের নির্দেশ দিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেয়া যাবেনা। এ বিষয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নৌপরিবহন অধিদপ্তরের সেবার মানে আরো গতিশীলতা আনয়নে জনবল নিয়োগে বিশেষ করে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি নৌদুর্ঘটনা হ্রাসে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত রাখারও নির্দেশ দেন।
বাংলাদেশের নৌযানের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য নৌশুমারি সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে শীঘ্রই পাঠানো হবে বলে বৈঠকে জানানো হয়।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর আবু জাফর মোঃ জালালউদ্দিন, সরকারি শিপিং অফিসের শিপিং মাস্টার মোঃ জাকির হোসেন চৌধুরী এবং নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে (ভার্চুয়াল) বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি