1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক মাসুদের দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক মাসুদ রানার দাফন সম্পন্ন হয়েছে। আজ সকালে জামালপুরের সরিষাবাড়ীর বয়সিং এলাকার নিজ বাড়ীর আঙিনায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।

২০১৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে লোড-আনলোড শ্রমিক হিসেবে যোগ দেয় মাসুদ। ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় মাসুদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মাসুদের মৃত্যু হয়। পরে আজ ভোরে তার লাশ আনা হয় গ্রামের বাড়ী সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নের বয়সিং-এ।

সকালে বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়। মাসুদের মৃত্যুতে তার নিজ গ্রাম বয়সিং-এ শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এসময় নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করেন স্বজনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি