1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

নিবন্ধন নবায়ন না করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মায়ের দোয়া অটো রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাইস মিলটি নিবন্ধন নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সোমবার দুপুরে অভিযান চালান। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী মিয়া, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ওসি এলএসডি) এনায়েত করিম, পাকুন্দিয়া থানার এসআই মহাসিনসহ একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, নিবন্ধন নবায়ন না থাকায় ১৯৫৬ এর ৬ ধারায় ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নিবন্ধন নবায়ন করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি