1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. মাসুদ রানা (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী কুমরী তেঘরিয়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে এবং তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে মাসুদ রানা বাড়ি থেকে বের থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর বড় মসজিদের কাছাকাছি পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সামনে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আম বোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।

এ ব্যাপারে সদর উপপরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি