1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মদনে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৪)। এ ঘটনায় ছাদেক মিয়া (৫০) নামের এক অভিযুক্তকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। অভিযুক্ত ছাদেক মিয়াকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ছাদেক মিয়া নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত আছব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা। গত ১০ মে ভুক্তভোগী গৃহবধূ জরুরি প্রয়োজনে মদন উপজেলার জাওলা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। কাজ শেষে রাত আনুমানিক ৯টার দিকে তিনি বাড়ির পথে রওনা হন। পথে ছাদেক মিয়াসহ আরও দুজন গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক জাওলা গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে যান। সেখানে গণধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যান। ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা খুলে বলেন।

পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ছাদেক মিয়াসহ আরও দুজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে গতকাল সোমবার মামলাটি মদন থানায় রুজু করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মদন-নেত্রকোনা সড়কের বটতলা বাজার থেকে ছাদেক মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি ছাদেক মিয়াকে আজ মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে গতকাল সোমবার মদন থানায় মামলাটি রুজু করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাদেক মিয়াকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি