1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মুক্তাগাছায় শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছায় সাড়ে চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাদুরবাড়ি শিমলা গ্রামে জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম শামসুল হুদার বাড়ির প্রাচীরের ভেতর থেকে রুবাইয়া আক্তার নামের ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

রুবাইয়া ওই গ্রামের মহর উদ্দিনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চান মিয়া।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পটেটো চিপস কিনতে সকালে বাবার সঙ্গে দোকানে যায় রুবাইয়া। মেয়েকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে কিছুদূর এগিয়ে দিয়ে আবার ওই দোকানে ফিরে যান বাবা মহর উদ্দিন। পরে বাড়িতে গিয়ে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর ২টার দিকে একই গ্রামের জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম শামসুল হুদার বাড়ির প্রাচীরের ভেতর তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের চোখের কোণে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা বাদী হয়ে একটি হত‍্যা মামলা করেছেন। তবে কী কারণে রুবাইয়া আক্তারকে বা করা হত্যা করেছে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি