1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুর ডিসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদের বদলির আাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর নাগরিক সমাজ।

শুক্রবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন হয়।

শেরপুর নাগরিক সমাজের আহ্বায়ক শরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমান, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শামীম হোসেন, সংস্কৃতিকর্মী মমিনুল ইসলাম, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের নাইম ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশের কাকন সরকার, ভলান্টিয়ার বাংলাদেশের মশিউর রহমান সজীব, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মানবনন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রতিটি কাজ বাস্তবায়নের পাশাপাশি জেলা প্রশাসক মোমিনুর রশীদ যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এরপরও যোগদানের মাত্র ১০ মাসের মধ্যেই তাকে বদলি করায় শেরপুর জেলাবাসী উদ্বিগ্ন ও মর্মাহত। তাই বদলির এ আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে প্রায় ২০টি সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি