1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার উপজেলার উত্তর চিকাজানী গ্রামে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল উপজেলার চরমাগুরী হাট দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সানন্দবাড়িগামী একটি ট্রাক ওই সড়কের উত্তর চিকাজানী এলাকায় আনিছুর রহমানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা বাবুলের মোটরসাইকেলকে একটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাবুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। কিন্তু সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি