1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

৫ হাজার লিটার সয়াবিন মজুদ করে জরিমানা গুনলেন ৫০ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানে ৫ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার জয়দা এলাকায় মেসার্স খান ওয়েল মিলস-এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান চালান।

তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ওয়েল মিলসে ৫ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। আগের দামে কিনে বাজারে বিদ্যমান সংকটকালীন সময়েও তারা বেশি দামে তেল বিক্রি করেছে বলে স্বীকার করেছে তারা। এতে ওই  প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে মজুদ করা তেল আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়।

এছাড়াও কালিবাড়ি বাজারে দুইটি হোটেল ও দুইটি মুদির দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি