1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নেত্রকোনা লরি চাপায় শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নেত্রকোনা-মদন সড়কের স্বরমুশিয়া ইউনিয়নের সালকিমাটিকাটা এলাকায় আজ রবিবার বিকেলে লরিচাপায় মরিয়ম আক্তার তায়েবা নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে সালকিমাটিকাটা গ্রামের মো. মোনায়েম মিয়ার মেয়ে। এ প্রতিবেদন লেখার সময় (রাত ৮টা) শিশুটির লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেলে বাড়ির কাছে ওই সড়কের পাশে দাঁড়িয়ে শিশুটি মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ দেখছিল।

এ সময় একটি লরি শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, লরিটি জব্দ করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি