1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

খালিয়াজুরিতে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নেত্রকোনার খালিয়াজুরিতে সায়েদা আক্তার নামের পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মে) সকালে কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সায়েদা আক্তার ওই গ্রামের দিলু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, শনিবার (১৪ মে) রাতের খাবার শেষে শিশুটিকে নিয়ে তার বাবা-মা ঘুমিয়ে পড়ে। রোববার সকালে বাবা-মা ঘুম থেকে জেগে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ‘শিশুটির মাথা, পিঠসহ শরীরে অসংখ্য যখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আমাদের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ, সিআইডি ক্রাইম সিনসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

শিশুটির বাবা দিলু মিয়া জানান, তার সঙ্গে পাশের বাড়ির মো. ইউসুফ ও গুল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রোববার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো এক সময় শিশুটিকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি