1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে গুদামঘর থেকে ৪৩৩০ লিটার সয়াবিন তেল জব্দ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ঝটিকা অভিযান চালিয়ে জামালপুর শহরের দুজন ব্যবসায়ীর গুদাম ও ঘর থেকে চার হাজার ৩৩০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় এবং কিছু তেল বাজারমূল্যে বিক্রি করা হয়। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোজ্য তেলের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুদ বন্ধের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ব্যবসায়ী রঞ্জন কুমার সিংহের গুদামে অভিযান চালান।

এ সময় ঈদের আগে বাজারদরে কেনা ১৯টি ড্রাম ভর্তি তিন হাজার ৮৭৬ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। ব্যবসায়ী রঞ্জন কুমার সিংহ ঈদের আগে এসব তেল অবিক্রীত রয়ে গেছে বলে দাবি করেন। পরে জব্দকৃত সমুদয় সয়াবিন তেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাজারদরে বিক্রি করে অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেন সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।
পরে শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার ব্যবসায়ী কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ২৩টি কার্টনে ৪৫৪ লিটার সয়াবিন তেল জব্দ করে তাৎক্ষণিক সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করানো হয়। অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ব্যবসায়ী কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ব্যবসায়ী আলা উদ্দিনের দোকানে অভিযান চালিয়ে সয়াবিন তেলের বোতলের গায়ে প্রতি লিটার ১৬০ টাকার স্থলে ১৯০ টাকা লিখে বিক্রির প্রমাণ পায় অধিদপ্তর। এই অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ব্যবসায়ী আলা উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেলের অবৈধ মজুদ বন্ধ এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি