1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ১৯

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

ময়মনসিংহের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অনন্ত ১৯ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় এক বাসের চালকসহ ১৯ জন আহত হয়েছেন। অপর বাসের চালক পালিয়েছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে, তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর নামক স্থানে পৌঁছাতেই বিপরীত দিক আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাস দুমড়ে মুচড়ে চালকসহ অন্ততপক্ষে ১৯ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত আহত ১৯ জনের খবর আমরা পেয়েছি। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আরও বাড়তে পারে। তবে, এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রয়েছেন একজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি