1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

শেরপুরে যৌতুকের দাবি পূরণ না হওয়ায় নির্যাতনে স্ত্রীকে হত্যার মামলায় ফুরকান আলী (৩৬) নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত ফুরকান আলী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ময়দান আলীর ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

রায়ে একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি ফুরকানের বাবা ময়দান আলী, মা ফুলেতন বেগম ও আত্মীয় সওদাগর আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু। মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, শ্রীবরদী উপজেলার বড়গেরামারা এলাকার আব্দুল জব্বারের মেয়ে জহুরা বেগমকে বিয়ে করেছিলেন রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ফুরকান আলী। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জহুরা বেগমকে নির্যাতন করে আসছিলেন ফুরকান। এক সন্তানের জননী জহুরাকে ২০১১ সালের ২ জুলাই রাতে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন ফুরকান। এরপর লাশ ঘরের ধর্নার সঙ্গে ঝুঁলিয়ে রাখেন। এ ঘটনায় পরদিন ফুরকান আলী, তাঁর বাবা-মা ও দুই আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন জহুরার বড় ভাই ফজলুল হক।

পরে তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর ফুরকানের আত্মীয় আজিজুর রহমান ছাড়া বাকি চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন খান। অভিযুক্ত ময়দান আলী হাজির হয়ে বিচারের মুখোমুখি হলেও অপর তিন আসামিই পলাতক থাকেন। ফলে মামলার বিচার নিষ্পত্তিতে সৃষ্টি হয় দীর্ঘসূত্রতা। মামলায় চূড়ান্ত পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফুরকান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি