1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

অনশনকারী তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

স্বামী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্কের জেরে তরুণকে বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনা এসে অবস্থান নেয়া সেই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বরগুনার আদালত। বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম মঙ্গলবার সকালে বেতাগী থানাকে এই আদেশ প্রদান করেন।

গত ২৮শে এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালির মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় জামালপুরের সরিষাবাড়ী গ্রামের মৌ নামের এক তরুণী। স্থানীয়দের সহায়তায় ছেলের বাড়ির তালা ভেঙে ভিতরে বসবাস করতে থাকে মেয়েটি। এরপর ১১ দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে মেয়েটির সাক্ষাৎকার প্রচার হতে থাকে। ছেলের বাবা মেয়েটিকে তার পুরনো স্বামীকে তালাকের কাগজ ও অভিভাবকদের নিয়ে আসতে বললে মেয়েটি ব্যর্থ হয়।

এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য সাইমুল ইসলাম রাব্বি বলেন, আমি বিষয়টি আদালতের নজরে এনে আবেদন করেছিলাম। কথিত বিয়ের দাবিতে বরগুনার চান্দখালীতে একটি পরিবারকে অবরুদ্ধ করে অবস্থানরত জামালপুরের তরুণীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিতে ওসি বেতাগী থানাকে নির্দেশনা দিয়েছে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। জাস্টিস অব দ্য পিস আইন এই আদেশ নিয়েছেন বিচারক।

এ বিষয়ে বেতাগী থানার ওসি শাহ আলম জানান, এখনো আদেশ হাতে পাইনি। পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে। তবে এ প্রতিবেদন লেখা পযর্ন্ত আদালতের আদেশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে আদালত সূত্রে জানা যায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি