1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের (৬২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের হরিরামপুর বাজার নামক স্থানে শেরপুরগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাজার হরিরামপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে চা পান করেন তিনি।

পরে নিজ বাড়িতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে শেরপুরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি