1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রায়হান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চরআলগী ইউনিয়নের টেকির চর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রায়হানসহ এলাকার চার শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুব-সাঁতার খেলতে থাকে।

বেশ কিছুক্ষণ পর তিন শিশু উপরে উঠলেও রায়হানকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন খোঁজ করে না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেন। বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রায়হানের লাশ উদ্ধার করে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে আমাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠাই। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পানির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি